স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে পুষ্পস্তবক অর্পণ করে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ পরিবার। এসময় উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো: হুমায়ুন কবির (মনোনীত), ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম, আইন অনুষদের ডীন প্রফেসর আবু জায়েদ মোহাম্মদ, উপদেষ্টা ড. মো. শামসুল আরেফিন, বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক ও উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ারুল করিম, রেজিস্ট্রার, প্রফেসর ড. কাজী শাহাদাৎ কবির ও জয়েন্ট ডিরেক্টর শেখ মাহাবুর রহমানসহ অনেকে।
শ্রদ্ধা নিবেদন করার পর কিছু সময় তারা দাঁড়িয়ে নীরবতা পালন করেন।